# গলদ স্বপ্নের বদল

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-07-01T15:45:32+00:00
- Updated: 2020-07-02T16:45:13+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/

---

 

নাতিদীর্ঘ জীবনে দেখা-অদেখার-তীরে দাঁড়িয়ে  
খুঁজি অন্তহীন কাব্য-কথার মর্ম-কাহিনী,  
ক্রম বিষণ্ণতায় ডুবে ডুবে;

নিষ্পলক আততায়ী চোখ  
রুদ্ধশ্বাস-উপহাস-অট্টহাস্যে তাকিয়ে আছে;  
সংহারি ভালোবাসার চাকা এখন এখানেও সচল পূর্ণমাত্রায়।

দু’চোখ ঢেকে পথ-চিহ্ন এঁকে এঁকে  
ছন্দ পতনে, ছন্দের পতনে নিখুঁত হাত-সাফাই-খেলায়  
কপাল দোষে হৃদয়-অসুখ-স্বাস্থ্যে জোরদার নিমজ্জন।

নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ!  
সে তো মেনে নেয়ার নয়;  
বিধাতা-বিরূপে, তবুও প্রার্থনা “আপনি ই অন্তর্যামী”।

ফাঁদ-লজ্জা-রাত্রির চৌকাঠ পেরিয়ে  
(গলদ)স্বপ্নের বদল! সে তো হতেই পারে;

ছবি নেটের।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b2%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2/#comments
