# গরিবের ডাস্টবিন

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2019-09-03T22:51:08+00:00
- Updated: 2019-09-03T22:52:19+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8/

---

*আমরা অসহায় দরিদ্র আমরা থাকি সদা ক্ষুধার্ত,**ক্ষুধার জ্বালায় ছটফটে মরি জীবনের প্রতিটি মুহূর্ত।**খাবার নেই কোথাও নেই, খুঁজি জনে খুঁজি বনে,**ওঁরা আমাদের দেয় না, খাবার ফেলে দেয় ডাস্টবিনে।**ঘুরি ধারে ধারে  আর পথে পথে, খাবার খুঁজে পাইনা, **যাই ডাস্টবিনের ধারে, খাবার দেখে মন মানেনা।**খোলা ডাস্টবিনের ময়লার গন্ধে বিড়াল কাঁদে,**নিশ্বাস হয় বন্ধ, পথিক চলে নাকে রুমাল বেধে।**আমরা নাচি আনন্দে ডাস্টবিনে থাকা খাবার দেখে,**ময়লার গন্ধে আমাদের আয়ু বাড়ে, দৃষ্টিও বাড়ে চোখে।**আমরা কুড়িয়ে খাই নিজের ইচ্ছেমতো যা খুশি তা-ই,**সেখানে আর কেউ দেয়না বাধা, আমরা পেট ভরে খাই।**যেখানে ফেলায় সমাজের বড় লোকেরা বাড়তি খাবার,**সেখানেই আমাদের রিজিক, আমাদের দরিদ্রের আহার।**আমরা খাই মনের আনন্দে, আমাদের ক্ষুধা যায় মিটে,**আমাদের খাওয়া দেখে বড়লোকরা হাসে খিটখিটে।**তাদের হাসিতে আমরাও হাসি সুস্বাদু খাবার পেয়ে,**ক্ষুধার জ্বালা মিটাই মনের আনন্দে পেট ভরে খেয়ে।**কখনও পাই সেখানে পচা খিচুড়ি আর বাসি তরকারি,**কখনও পাই পচা ভাত কোরমা পোলাও কারিকরি।**তবু খাই আমাদের দুঃখ নাই, প্রার্থনা করে যাই,**ডাস্টবিনে যেন আমরা আরও বেশি খাবার পাই।**আশীর্বাদ করি বেঁচে থাকুক সমাজের বড় লোকেরা,**আরও ফেলবে খাবার ডাস্টবিনে, খেয়ে বাঁচব আমরা।*

 

*ছবি ইন্টারনেট থেকে।  *

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8/#comments
