# গন্ধ

- Author: [আসমাউল](https://sonelablog.com/author/asmaul1989/)
- Published: 2014-04-11T07:17:51+00:00
- Updated: 2014-04-11T07:17:51+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7/

---

কে দাড়িয়ে, কে তুমি?

ভেজা চুলের গন্ধ ছড়াও মোহিত করে এই ভর দুপুরে-

মেখেছ  কি শ্যাম্পু কোন বিদেশী ব্র্যান্ডের ?

কত কৌশলী হেয়ার ড্রাইয়ার তোমার আলামারিতে

শুকিয়ে নিয়ো চুল যখন খুশি ভিজিয়ে নিয়ে সোহাগ শেষে

দিন দুপুরে

রাত দুপুরে

ভোরের আড়মোড়ার পূর্ণতা এঁকে;

সাথে স্যান্ডেলিনার ছোঁয়াও নিয়ো তোমার কোমল গালে –

 

তবু দোহাই তোমার মেঘ কালো চুলের

এসো না কভু জানালায় চুল শুকাতে এই ভর দুপুরে গন্ধ মিশিয়ে

আমার এই শহরের  আকাশ বাতাস-

গন্ধ শুঁকে একলা পুরুষ ঘুমাই বল কেমন করে ?

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7/#comments
