# গন্ধ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-08-26T05:38:55+00:00
- Updated: 2021-08-26T05:38:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-3/

---

কবিতার গায়ে সিগারেটের গন্ধ  
রোজ ধোঁয়ার মধ্যেই বসবাস  
অথচ ক্যান্সার ভয় পায় না !  
শুধু ডাক্তার চোখেই ক্যান্সার;  
এতো বুঝার পরও বদ অভ্যাস  
কাটে না- রোদবিরল হেঁটেই চলছে  
বর্ণমালার রঙিন প্রেম- নীল জোছনার  
গায়ে আধার ফ্রেম- তবুও বুঝে না  
গন্ধ, সিগারেটের গায়ে ক্যান্সার  
ধোঁয়ার পিচে চিরদিনের আধার।

১১ ভাদ্র ১৪২৮, ২৬ আগস্ট ২১

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7-3/#comments
