# গন্তব্যে আমি

Author: মিথুন
Published: 2014-05-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf/

সেই প্রথম বারের আবেগ,  
হাতে হাত লেগে যাবার কাঁপন,  
আজও আসে যায় ছুটি পাবার মতোন,  
কিংবা ভিড় ভাট্টায় অবসরে।  
চলে গেছে সে; সময়ে, গন্তব্যে কিংবা আজো গন্তব্যের খোঁজে  
স্মৃতি যদি ভুল না করে,  
তবে সেই সে আবেগ ফিরে এসেছে আবার  
এবার গন্তব্যের এই লাইনটানা সীমানায় আমি পতাকা হাতে দাঁড়িয়ে ।  
যেতে পারবেনা পেরিয়ে,  
গেলেও তোমার যাওয়া থেকে যাবে সময়ের বাইরে,  
হিসেবের খাতার বাইরে,  
পেছন পেছন যে আসবোই না,  
এ জামিননামা দেবে কে তোমায়?
