# গন্তব্যের শূণ্যতায় পূর্ণতা

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2013-09-15T20:27:07+00:00
- Updated: 2013-09-15T20:27:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/1003379_10201456496710724_927194937_n-300x225.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/1003379_10201456496710724_927194937_n.jpg)

অবস্থানের চূড়ান্ত সীমায় দাঁড়িয়ে দেখা যায় ,  
এখনোও অতলেই পড়ে আছে ।  
এ কি গন্তব্য , নাকি পথ চলা !  
শুরু নাকি শেষ !

আচ্ছা ভোরের যাত্রায় চোখে দুপুর লাগে কেন ?  
ওখানে তো ঘুম ঘুম স্বপ্ন থাকার কথা !  
স্বপ্ন-ঘুমে কারুর কাছে কি তপ্তবেলা আসে ?  
অবাক হতে হয় ,  
যতোটুকু সময় দী্র্ঘ হচ্ছে ,  
ততোই যেনো সারাটি মুখ জুড়ে ছোট ছোট ব্রণ ।  
কুৎসিত রূপ মেনে নেয়া যায়—  
কিন্তু বড়ো ভয়ঙ্কর মুখের দিকে চোখ রাখার মতো শাস্তি আর কিছুতে নেই

থেমে থেমে কোথায় যাচ্ছে আধবেলার জীবন !  
কোন মরিচীকার পেছনে ছুটে চলছে !  
নির্লজ্জ্বের মতো সকাল-দুপুর কাটিয়ে দিয়ে ,  
অস্তাচলের একটু আগের গোধূলীকে জড়িয়ে গন্তব্য কি পেয়ে গেলো পাখী ?  
নাকি শূণ্যতার কাছেই আবার ডানা মেলা ?  
সেটা জানে পাখীর আগামী ভোর ।

**জীবনের অনেক গভীর থেকে কথাগুলো উঠে এসেছে । সেই যে আমাদের জন্ম হলো , এক অন্ধকার (মায়ের গর্ভ তো অন্ধকার) থেকে আরেক অন্ধকারের পথে ছুটে চলছি আমরা…এরই মধ্যে কতো পাওয়া , কতো হারানো , কতো স্বপ্ন , কতো স্বপ্ন-ভঙ্গ ! আসলেই কি আমাদের কোনো নির্দিষ্ট গন্তব্য আছে ? থেমে যাওয়া মানে যদি গন্তব্য হয় , তাহলে মৃত্যু কি একরকম গন্তব্য ? মনে হয়না…কারণ আমরা সবাই পরের ভোরের অপেক্ষায় থাকি , বেঁচে থাকাটাই আমাদের একমাত্র গন্তব্য…**

হ্যামিল্টন , কানাডা  
৭ সেপ্টেম্বর , ২০১৩ ইং ।

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/#comments
