# গন্তব্যহীন পথ চলা

- Author: [মিজভী বাপ্পা](https://sonelablog.com/author/mizvibappa/)
- Published: 2015-01-14T20:51:43+00:00
- Updated: 2015-01-14T20:51:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: গন্তব্যহীন, চলা, পথ
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/

---

জীবনের দোলাচলে আমি এক ভাসমান পথিক,  
দিক বেদিক ঘুরে বেড়াই বেদুইনের মত এদিক-সেদিক ||

জানি না কোনো গন্তব্য আমার,  
জানি না আমার পথ চলার শেষ,  
পথ চলছি শুধু যে দিকে দু চোখ যায় আমার,  
পথ চলার নেইকো শেষ ||

সুখ, দুঃখ, বিষাদ, গ্লানি এসবই যেন অনিত্য অসার,  
এসব কে সাথে নিয়েই দূর্গম পথ চলা যে আমার ||  
চলার মাঝে বাঁধা-বিপত্তি এসব যেন আমার চির-সাথী,  
যতই আসুক ফিরে ওরা, পথ চলা তো রইবে না বাকি ||

পথ চলার মাঝে সব কিছুই যেন চলার সাথী,  
একটির সাথে অন্যটি না হলে যেন পথ চলা হয় যে মাটি ||

পথ চলতে চলতে হয়ত বা বিলীন হয়ে যাবো কোনো দিগন্তের সীমারেখায়,  
থাকবে না আমার কোন অস্তিত্ত্ব এই পথ চলার সীমারেখায় ||

সারা জীবন হয়ত বা কাটিয়ে দিব এই পথ চলায়,  
পথ চলা শেষ হবে কিনা জানিনা তবে পথ চলতে থাকবো তারই অপেক্ষায় ||

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%9a%e0%a6%b2%e0%a6%be/#comments
