# গণ জোয়ার

Author: ভোরের শিশির
Published: 2015-03-16
Category: সঙ্গীত
URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%9c%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0/

লঙ্ঘিত সীমানায়  
চর্চিত স্বাধীনতা  
অস্থির এ সময় হে,  
মুক্তি মিলিবে সীমানা  
ছাড়িয়ে, কণ্ঠে শাণিত  
মুক্তির বাণী  
থেকো তবে হুঁশিয়ার…  
হুঁশিয়ার… হুঁশিয়ার…  
দুর্গম এ স্বাধীনতা  
রক্ষা করো মুক্তির সীমানা  
এ স্বাধীনতা তব  
বেঁচে থাকার অঙ্গীকার,  
বজ্র নিণাদে মুক্তির  
সংগ্রামে তোল তব  
কলমের হাতিয়ার…  
হাতিয়ার… হাতিয়ার…  
হাতিয়ার জাগ্রত  
স্বাধীনতা আজ সংহত  
লড়ে যাক তব  
মুক্তি মিছিলে  
তোমার আমার অহংকার…  
স্বাধীনতার… স্বাধীনতার…  
আমাদের স্বাধীনতার  
গণ জোয়ার…এ স্বাধীনতার… আমাদের স্বাধীনতার।

লিরিকটি শহরতলী ব্যান্ডের ২য় এ্যালবামে রিলিজ হয়েছিল।গানটি শুনুনঃ  
[**গানের সাউন্ড ক্লাউড লিংক**](https://soundcloud.com/bandshohortoli/gonojowar-y-shohortoli-band?fb_action_ids=10152806132251483&fb_action_types=og.shares "গানের সাউন্ড ক্লাউড লিংক ")

[**গানের ইউটিউব লিংক**](https://www.youtube.com/watch?v=r0qkRFPHFI4&feature=youtu.be&list=PLcHrSxiYyostDBRDHWY6zXxkTmLW9YlrJ "গানের ইউটিউব লিংক ")

[**লাইভ**](https://www.youtube.com/watch?v=g6g_TKVYz7w&feature=youtu.be "লাইভ ")
