# গণ জাগরন…..

- Author: [মারজানা ফেরদৌস রুবা](https://sonelablog.com/author/marjanaruba2979/)
- Published: 2015-02-05T19:04:04+00:00
- Updated: 2015-02-05T19:07:30+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a8-2/

---

কিছুই লিখতে পারলাম না আজকের দিনটিতে——  
তাই সংরক্ষিত পুরোনো একটা লিখাই আমার সোনেলা’র বন্ধুদের জন্য দিলাম——-

গণ জাগরন…..  
জাতীয় চেতনার প্রতীক!  
গণ-আকাঙ্ক্ষার প্রতীক!  
অহিংস আন্দোলনের প্রতীক!

ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তুলা এক বাশিঁ!  
ছাই-চাপা আগুনে অঙ্গার হওয়া বীরাঙ্গনার মুখের হাসি।  
বীর জনতার অহংকারকে গলা চেপে ধরা এক শ্বাপদের ফাঁসি।

”জয় বাঙলা” কে ফিরিযে আনা এক আগুনের নাম!  
রাজাকারদের বিনাশ চাওয়া এক প্রতিবাদের নাম!  
মুখোশধারীদের মুখোশ খুলে ফেলা এক আন্দোলনের নাম।  
জয় বাঙলা….

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%a8-2/#comments
