# গণ্ডমূর্খদের মাস্ক বা সাবধানতা নিয়ে ধারণা

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-03-28T05:23:58+00:00
- Updated: 2020-03-28T05:23:58+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%96%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be/

---

সেদিন অফিস থেকে বের হয়ে স্টেশনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছি। হঠাৎ কানে পড়লো যারা মুখে গোমাই(মাস্ক) পরে বের হয়েছে তারা আল্লাহকে ভয় নয় করোনাকে ভয় পাচ্ছে। আল্লাহর প্রতি বিশ্বাস নেই।

প্লাটফর্মের গা ঘেঁষে দেওয়া একটি দোকানে কয়েকজন বসে আছে। কথা গুলো তারাই বলছে। বুঝতে পারলাম আমাকে দেখেই বলছে। কারণ ঐ সময় আর কেউ ছিলো না ওখানে যে মাস্ক পরে ছিলো। থমকে দাঁড়ালাম। পিছনে ফিরে তাকালাম। মনে হলো সামনে গিয়ে কথা বলি। ওদের বলা প্রত্যেকটা কথার যথার্থ উত্তর দিই। কিন্তু সেদিন কথা বলতে ইচ্ছে করছিলো না। প্রচণ্ড ক্লান্তিতে কথা বলার ইচ্ছেশক্তি হারিয়েছি। অসুস্থ শরীরে রোজা রেখেছিলাম তাই বোধহয় অতো ক্লান্ত লাগছিল।

যা হোক আবার হাঁটা শুরু করলাম। খানিকটা পথ এগিয়ে দেখলাম একটা ছেঁড়া নোংরা জরাজীর্ণ পোশাক পরিহিত এক মহিলা মুখে মাস্ক পরে স্টেশনে বসে আছে।  
মহিলাটিকে দেখে পাগল ই মনে হলো। করোনা সম্পর্কে হয়তো তার তেমন ধারণা নেই। হয়তো কেউ মাস্ক পরতে বলেছে বলেই পরছে অথবা কাউকে পরতে দেখেই পড়ছে। তখন মনে হলো দেশের সব শিক্ষিত মূর্খ ব্যক্তিগুলো যদি এই মানুষটার মতো হতো তবে সত্যিই দেশের অবস্থা পাল্টে যেতো। কেউ কিছু বললে শুনতো‌।অথবা কাউকে দেখেই সচেতন হতো।

***যারা সচেতনতা অবলম্বন করছে তারা আল্লাহকে ভয় বা বিশ্বাস করছে না এটা ঐ গণ্ডমূর্খদের কে বললো?***  
***করোনা ভাইরাস কী কোনো মানুষের তৈরি মহামারী?***  
***এটা কী মানুষের সৃষ্টি কোনো রোগ?***  
***এই রোগ সৃষ্টি করে কোনো মানুষ কী মানুষের শরীরে ছেড়ে দিয়েছে?***  
***এখনো পর্যন্ত কোনো মানুষ কী পেরেছে এই রোগের প্রতিষেধক তৈরী করতে?***

এই ভয়াবহ মরণঘাতী মহামারী আল্লাহর সৃষ্টি। আমরা জানি তিনি চাইলে চোখের পলকেই ধ্বংস করে দিতে পারে পুরো বিশ্ব। তিনি চাইলে এই রোগের অছিলায় আমার আপনার মৃত্যুও হতে পারে।

তা বলে কী সর্তক হওয়া যাবে না? রোগটা যখন হাঁচি কাশি থেকে ছড়িয়ে পড়ছে তখন কী আমাদের উচিত নয় সবোর্চ্চ সাবধানতা অবলম্বন করা? যাতে অন্যের হাঁচি কাশি থেকে ছড়ানো এই ভাইরাস আমাদের নাকে মুখে চোখে না লাগে।

আল্লাহর সৃষ্টি এই মহামারীর ভয়ে ভীতু হয়ে সাবধানতা অবলম্বন করা মানে কী তাঁকে ভয় পাওয়া নয়, বিশ্বাস করা নয়?

বরং আমার তো মনে হচ্ছে যারা এ সব বলেছে তারাই আল্লাহকে এবং তাঁর সৃষ্টি এই মহামারীকে ভয় পায় না।  
বিশ্বাস করে না।

আল্লাহ তুমি সবাইকে নেক হায়াত দান করো। রক্ষা করো তোমার সমস্ত সৃষ্টিকে। আমীন

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%96%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be/#comments
