# গণহত্যা’৭১:কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কিছু ইতিহাস(পর্ব-০৩)

- Author: [ফাতেমা জোহরা](https://sonelablog.com/author/fatema/)
- Published: 2015-01-12T16:50:22+00:00
- Updated: 2015-01-12T16:54:44+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [ছবিব্লগ](https://sonelablog.com/category/misc/photoblog/), [মুক্তিযুদ্ধ](https://sonelablog.com/category/freedom-war/)
- URL: https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%ad%e0%a7%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/

---

স্বাধীনতার ৪৩ বছরে পাল্টে গেছে অনেক কিছুই। বিকৃত হয়েছে এবং হয়ে চলছে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো। এমনকি কালের বিবর্তনে হারিয়েও গেছে অনেক তাৎপর্যপূর্ণ ইতিহাস।আমাদের জন্য অনেক লজ্জার হলেও সত্যি যে আমরা এতোটাই অকৃতজ্ঞ একটা জাতি যে, নিজেরা বহাল তাবিয়াতে চললেও আমাদের অনেক মুক্তিযোদ্ধা পিতা-মাতা আজ দিনাতিপাত করছে চরম দারিদ্র আর অবহেলার সাথে লড়াই করে।  সেই সাথে আমাদের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবর ও বধ্যভূমিগুলো আজো অবহেলায় পড়ে আছে।এমনকি হারিয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে অনেক গণকবরের স্মৃতিচিহ্ন। বিভিন্ন সময়ে দেশের গুটিকয়েক বধ্যভূমি সরকারি উদ্যোগে চিহ্নিত এবং সংরক্ষণ করা হলেও সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের অগণিত স্মৃতিচিহ্ন এখনও চিহ্নিত করা হয়নি। এর অধিকাংশই এখন নিশ্চিহ্ন হওয়ার পথে।

এর আগের পর্ব দুটিতে আমি তুলে ধরেছিলাম **বরাইতলা,বাবলা বন এবং চুকনগর**বধ্যভূমির বধ্যভূমির কিছু ইতিহাস। এই পর্বে আমি তুলে ধরার চেষ্টা করবো স্বাধীনতা যুদ্ধে পাকি জানোয়ারদের বর্বরতার অন্যতম সাক্ষী মিরপুরের জল্লাদখানা বধ্যভূমির কিছু ইতিহাস।

**জল্লাদখানা বধ্যভূমি,মিরপুর **

মিরপুর জল্লাদখানা বধ্যভূমি, দেশের অন্যতম বৃহত্তর একটি বধ্যভূমি। যেটি এখন একাত্তরে পাকিদের বীভৎসতা আর নৃশংসতার সাক্ষী বহন করে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় বধ্যভূমিটির প্রবেশমুখে দাঁড়ালে। প্রচণ্ড এক ঘৃণা আর ক্ষোভ কাজ করে ভেতরে। **জল্লাদখানা বধ্যভূমি** বা **পাম্পহাউজ বধ্যভূমি** [ঢাকার](http://bn.wikipedia.org/wiki/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE) [মিরপুর-১০](http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0) নম্বরে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি বধ্যভূমি। ১৯৭১ সালে [বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ](http://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0_%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE_%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7) চলাকালীন পাকিস্তানি বাহিনী কর্তৃক নীরিহ বাঙালিদের নির্যতনের পর এখানেই গণকবর দেওয়া হয়েছিল। এটি বাংলাদেশের সবচেয়ে বড় বধ্যভূমিগুলোর একটি।১৯৭১ সালে পাকি জানোয়ারদের সেই  নারকীয় হত্যাযজ্ঞ আর বীভৎসতার ইতিসাস উন্মোচিত হয় ১৫ই নভেম্বর ১৯৯৯ সালে। অর্থাৎ এই দিন থেকেই এই বধ্যভূমিটির উদ্ধারকাজ শুরু হয়।এখান থেকে প্রায় ৭০ টি মাথার খুলি , ৫৩৯২ টি অস্থিখণ্ড এবং শহীদের ব্যবহার্য নানা সামগ্রী উদ্ধার করা হয়। জানা যায়, ১৯৭১ সালে জনবিরল এই এলাকায় একটি পাম্প হাউজ ছিল, যেটিকে পাকিরা বধ্যভূমি হিসেবে বেছে নিয়েছিলো। নিরীহ নিরস্ত্র বাঙালিদের একের পর এক জবাই করে হত্যা করে কূপের মধ্যে ফেলা হয় তাঁদের মাথা আর দেহকে হেঁচকা টানে ফেলে দেয়া হয় মাটিতে। জল্লাদখানা বধ্যভূমির এই নৃশংসতার চিত্র ছবি ও বর্ণনার মাধ্যমে তুলে ধরলাম  কিছুটাঃ

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা-০১.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%a6%e0%a7%a7)

**                      এটা হল জল্লাদখানা বধ্যভূমির প্রবেশদ্বার।**

প্রবেশদ্বারেই লেখা রয়েছে-

> **“কান পেতে শুনি কি বলতে চাইছে জল্লাদখানা বধ্যভূমি’’ এবং “একাত্তরের গণহত্যা ও শহীদের কথা বলবে শতকণ্ঠে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ’’ ।**

কথা দুটি পরে শুরুতেই শরীরে কেমন একটা শিহরন অনুভব করলাম। এরপরে প্রবেশ করলাম বধ্যভূমির ভেতর।

![](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০২.jpg)

**               এটা হল বধ্যভূমিতে প্রবেশের সিঁড়ি।**

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০৩.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a6%e0%a7%a9)প্রকৃতিগতভাবে বিভক্ত দেশের বিভিন্ন অঞ্চলের বধ্যভূমির মাটি এভাবে আলাদা পাত্রে সংগ্রহ করা হয়েছে এখানে।**

প্রতিটি পাত্রের মাটিতে মিশে আছে আমাদের অগনিত শহীদ পিতা মাতার রক্ত,মাংস। আর আমাদের শহীদ পিতা মাতাদের রক্তে মাংসে মিশ্রিত মাটিই হল আমাদের এই জন্মভূমির মাটি।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০৫.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a6%e0%a7%ab)**   এটি হল ভাস্কর রফিকুন্নবী এবং মনিরুজ্জামান নির্মিত স্মৃতিস্তম্ভ “জীবন অবিনশ্বর’’ **

এত নিছক কোন স্মৃতিস্তম্ভই নয়। এর তাৎপর্য অপরিসীম। একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে এখানে ৬ জন মানুষের লাশ রয়েছে; যাদের প্রত্যেকের মাথা থেকে দেহ বিচ্ছিন্ন। কারণ এই বধ্যভূমিতে সবাইকে জবাই করে হত্যা করা হয়েছিলো। রয়েছে একটি সূর্য, যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সূর্যকে নির্দেশ করা হচ্ছে। স্মৃতিস্তম্ভটির রঙ এর ক্ষেত্রেও রয়েছে এক বিশাল তাৎপর্য। দেখা যাচ্ছে, এর কিছু অংশে রয়েছে প্লাস্টারবিহীন লাল রঙের ইট এবং কিছু অংশ প্লাস্টার করা। এখানে লাল ইটগুলো হচ্ছে লাখ শহীদের রক্তের প্রতীক এবং প্লাস্টার করা অংশটি আমাদের দেশের মানচিত্রকে নির্দেশ করছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে-লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ভূখণ্ড, এই মানচিত্র।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০৬.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a6%e0%a7%ac)****দেয়ালে অংকিত বিভিন্ন সময়ে বিশ্বে সংগঠিত সব গণহত্যার তথ্য এটি।****

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০৮.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a6%e0%a7%ae)**এটা একটি কূপ। যেখানে লাল রঙ দিয়ে লেখা রয়েছে- **“মাথা নত করে শ্রদ্ধা নিবেদন করি সকল শহীদের প্রতি’’**  নাহ্‌… কূপ বললে ভুল হবে এটা একটু মৃত্যুকূপ।

এরকম ২ টি কূপ রয়েছে বধ্যভূমিতে। এই কূপের মুখে মাথা রেখে “আল্লাহ আকবর’’ বলতে বলতে এক নিমিষের জবাই করা হতো নিরীহ বাঙালিদের কে। মাথাটা গিয়ে পড়তো কূপের ভেতর আর দেহটাকে রাখা হতো আলাদা স্থানে। জানা যায়, জবাই করতে করতে একটি কূপ ভরে ফেলার পর পাশেই আরেকটি কূপ তৈরি করা হয়। পরবর্তীতে সেই কূপটিও পূর্ণ হয়ে যায় মাথার খুলিতে।

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা০৯.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a6%e0%a7%af)**কালো পাথরে ঢাকা এই স্থানটি হচ্ছে সেই স্থান যেখানে মাথাবিহীন দেহগুলোকে রাখা হয়েছিল স্তুপ আকারে।**

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা১০.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a7%e0%a7%a6)**

**বধ্যভূমির মাটির নিচ থেকে উদ্ধারকৃত শহীদের ব্যবহার্য সোয়েটার, জুতা, তজবি সংরক্ষিত রয়েছে এখানে। পেছনের দেয়ালে টানানো রয়েছে উদ্ধারকৃত মাথার খুলির ছবি।**

**[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/জল্লাদখানা১১.jpg)](http://sonelablog.com/archives/26644/%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a7%a7%e0%a7%a7)সেই কূপ আর কালো স্থানটি যেই ঘরে রয়েছে সেই ঘরের প্রবেশমুখে রয়েছে এই ঘণ্টাটি।**

এই ঘণ্টাটি মূলত একটি প্রতীকী ঘণ্টা। বলা হয়ে থাকে, যখন এই ঘণ্টাটিকে আমরা স্পর্শ করি, যখন আমাদের স্পর্শে এই ঘণ্টার ধ্বনি প্রতিধ্বনিত হয় তখন আমাদের নতুন প্রজন্মের আত্মার সাথে এক অদৃশ্য সম্পর্ক স্থাপন হয় আমাদের শহীদ পিতাদের আত্মার। তাঁরা আমাদের কে জানান দেয় তাঁদের অদৃশ্য উপস্থিতি। তাঁরা সাক্ষী দেয় একাত্তরে পাকিদের নির্মমতার।

মিরপুর জল্লাদখানা বধ্যভূমির উল্লেখযোগ্য স্থানগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এখানে। তাছাড়াও সেখানে রয়েছে সারাদেশের সকল বধ্যভূমির নাম, যেসব শহীদের পরিচয় পাওয়া গেছে তাঁদের নাম এবং জীবনী।

যারা মিরপুর কিংবা ঢাকায় রয়েছেন তাঁদের কাছে আমার অনুরোধ সারাদিনের সকল কর্মব্যস্ততার মাঝ থেকে মাত্র ২ ঘণ্টা সময় নিয়ে ঘুরে আসবেন জল্লাদখানা থেকে। অন্তত্য কিছুটা হলেও তাহলে অনুভব করতে পারবেন পাকিদের নির্মমতা আর আমাদের শহীদের ত্যাগকে।

[চলবে… ]

[গণহত্যা’৭১:কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কিছু ইতিহাস(পর্ব-০১)](http://sonelablog.com/archives/26236)

[গণহত্যা’৭১:কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কিছু ইতিহাস(পর্ব-০২)](http://sonelablog.com/archives/26368)

 

 

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a7%ad%e0%a7%a7%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8/#comments
