# খোয়াবনামা… জাগরী

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-09-07T17:02:27+00:00
- Updated: 2014-09-07T17:03:35+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/09/sanset-400x300.jpg)](http://sonelablog.com/archives/20669/sanset)

একদিন,  
অঙ্গুলী হেলনে দেখিয়েছি বিচিত্র ম্যাজিক,  
বিভিন্ন সময়ের বুকে একেছিলাম যুগল পদরেখা।

একদিন,  
তুমি ; নক্ষত্রের রুপালী আগুনে লীন  
রূপকথার ছায়া শিকারির মতো,আত্মখনন শেষে  
মায়াবতী নীল জল।

একদিন,  
অঙ্গুলী স্পর্শেই কামনার বিষ  
শ্বাসের শব্দে সুগন্ধী ঝড়, কমলা রঙের আলো।

তারপর একদিন,  
অঙ্গুলীস্পর্শ ছেরে হয়েছো সুদূর।

– আচ্ছা তবে যাও,  
আমিতো আছিই।  
দেখা হবে হয়তো কোন রঙডুবি সূর্যাস্তের কালে।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%80/#comments
