# খোল দরজাটা

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-10-17T08:44:34+00:00
- Updated: 2020-10-17T08:44:34+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be/

---

পছন্দের মানুষটাকে পাগল বলা জায়েজ আছে,

কিন্তু অপছন্দের লোকটাকে পাগল বলা যায় না;  
তবুও কয়েক বার পাগল বলছো- তার মানে  
একটু একটু পছন্দের বাতাস ভেসে গেছে সাদা  
মেঘের দলে কিন্তু নীল মেঘ এখন ঝর্ণা ধরায়-  
অপছন্দের পাগল শব্দটা কেনো স্বপ্ন দেখায়?

রাতের দোষ নয় তো ঘুমপারানির দোষ- তবুও  
প্রশ্ন জাগে কতটুকু পছন্দ করেছিল আজও জানা-  
জানা হলো না? ঘৃণার দরজাটাকে কলঙ্ক দিয়ে বন্ধ  
করেছো আর কতবার চেষ্টা করব-খোল দরজাটা-  
এই তো ভেসে যাচ্ছি পুর্বপুরুষদের কুঁটিরে- তারপরও  
জানা হবে না কিছু কথার রোমান্টিক এবার দরজাটা খোল।

০১ কার্তিক ১৪২৬, ১৭ অক্টোবর ২০  
—————————————

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2-%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%be%e0%a6%9f%e0%a6%be/#comments
