# খোলা জানালা

Author: আরজু মুক্তা
Published: 2021-04-11
Category: সঙ্গীত
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be/

ঝিরি ঝিরি ঝর্ণার

টুপটাপ আওয়াজ,

পাহাড়ি চটুল নদীর

এঁকে বেঁকে যাওয়া।

মোহনা যেথায়

সাজানো আছে এক রথ।

একদিন বিকেলে গোধূলি বেলায়

তুমি আমি মুখোমুখি

ঘাসের বিছানায়।

টোল পরা গালে

জমে যদি অভিমান।

কথারা নির্জনে

যাক ফুরিয়ে নিমিষে।

এসো তবে হাত মিলাই।

মৌমাছির গুঞ্জনে

প্রজাপতির পাখায়

সংবাদ চারিদিকে–

পাখিরা হারায় পথ

খোলা জানালায়।
