# খোলা চিঠি

Author: রুপাই
Published: 2022-08-01
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-3/

-   প্রিয় অংশু

-   শুনেছিস?  আবরারের ছোট ভাই’টা বুয়েটে চান্স পেয়েছে। খবর-টা খুশির হলেও, শোনার পর থেকেই বুকের ভিতরটা কেমন চিন চিন করে ব্যথা করছে।

-   আবরার’কে চিনতে পেরেছিস তো? তোর তো চেনার কথা। যতোদূর জানি দেশের কোন খোঁজ না রাখলেও দেশের শিক্ষা অঙ্গনের খোঁজ নিয়োমিত রাখিস। তবুও বলছি।

-   আবরার হল, বছর দু’য়েক আগে বুুয়েটের হল থেকে যে নিথর দেহটা বেরিয়েছিল তারই স্বত্বাধিকারী ছিল। নষ্ট রাজনীতি বলি হয়ে জাতি যে মেধাশুন্য হচ্ছে তারই উৎকৃষ্ট উদাহরণ হল আবরার।

-   আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না, কেবলই আবরারের মলিন মুখটা ভেসে উঠছে চোখের তারায়।
-   তুই সময় করে একবার আসিস। তোর জন্য সহস্র কথা জমে আছে বুকের খাঁচায়।

-   ইতি
-   তোর  বন্ধু রুপাই
