# খোলা চিঠি

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2019-05-28T05:48:09+00:00
- Updated: 2019-05-28T05:48:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/

---

রঙ্গন

ঘরে ঢুকে যখন তোমাকে না দেখি বুকে তখন সাত সমুদ্র আছড়ে পরে।

পাঁজরে কিলবিল করে কবিতার পঙতি।

শিরা উপশিরায় তীব্র হয় একাকীত্বের হাহাকার,

আর-

গলার নিচে যেন আটকে আসে সম্পুর্ণ পাহাড়।

পাখি, তোমাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে।

পদ্মার মত গভীর দুঃখ আমাকে অন্ধ করে দেয়।

তুমি নেই!

আমি জ্বালাবো কাকে?

তুমি নেই!

তোমার ঝাড়ি শোনাবে কাকে?

তুমি নেই!

আমার ঘরে এখন ইঁদুরও নেই।

থাকবে কি করে?

ঘরেতো তুমি নেই,

তুমি নেই মানে খাবার নেই,

খাবার না থাকলে কি ইঁদুর আসবে কেন ?

পাখি, তোমাকে বুকে না জড়ালে

বুকটা মেঘনার চরের মত খা খা করে

তখন-

তোমার ভাবনা গুলো আমাকে অবশ করে দেয়

বুঝতে পারো?

কতটা ভালবাসি?

ইতি – তোমার পাখী।

---

Comments: 13 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-2/#comments
