# খোলা চিঠি (মানুষ হবার মিশন)

- Author: [সুরাইয়া পারভীন](https://sonelablog.com/author/sparvin19/)
- Published: 2020-08-24T03:12:10+00:00
- Updated: 2020-08-24T03:15:04+00:00
- Category: [চিঠি](https://sonelablog.com/category/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/

---

প্রিয়,

জানো, আধ-পৌঢ়া বয়সে এসে মানুষ হবার তীব্র আকাঙ্ক্ষা আমায় পেয়ে বসেছে! ইদানিং আমার কেবলই মনে হয় মানুষের অবয়বে গড়া দেখতে মানুষের মতো হলেও একজন মানুষ হবার যথার্থ যোগ্যতা অর্জন করতে অপারগ আমি।

আমার মনে হয়েছে…

যে মানুষ প্রভাতের প্রকৃতি দেখে না,

স্বচ্ছ শিশির ভেজা ঘাসের উপর নাঙা পা রাখেনা,

পাখিদের কলকাকলিতে মুখরিত হয় না,

ভোরের বিশুদ্ধ বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেয় না,

সে আর যাই হোক মানুষ তো হতে পারে না!

 

সুতরাং নিজেকে না-মানুষ নামেই আখ্যায়িত করলাম আর মনে মনে ঠিক করলাম দেখি না একবার চেষ্টা করে মানুষ হওয়া যায় কিনা!

 

মানুষ হবার মিশনে প্রথম যা দরকার সেটা হলো রাতে তাড়াতাড়ি (১০-১১পি এম এর মধ্যে) ঘুমাতে যাওয়া আর ভোরে ঘুম থেকে ওঠা। জানোই তো এ দুটোই আমার জন্য কতোটা কষ্টকর! তবুও শুরু করে দিলাম মানুষ হবার মিশন। আমার সান্ত্বনা, আমার সঞ্চয় এটুকুই

‘আমি পারবোই।’ এই সঞ্চয়কে পুঁজি করে নেমে পড়লাম মানুষ হবার মিশনে। কষ্টকর হলেও চেষ্টা চালিয়ে যাচ্ছি। একদিন সব কষ্টের অবসান হয়ে, ঠিকই অভ্যস্ত হবো আমি এই জীবনেই।

 

ভোরে উঠে ফজরের নামাজ পড়ে ৩৫-৪০ মি. হেঁটে, প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর পর ঘরে ফিরে  স্নান সেরে এককাপ লেবু চা নিয়ে বসার পর মনে হয়

আলহামদুলিল্লাহ জীবন সুন্দর। অসম্ভব সুন্দর ❤️🖤❤️

 

শুভ সকাল

খুব খুব ভালো কাটুক সবার

 

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8/#comments
