# খোলস

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2015-01-21T22:59:12+00:00
- Updated: 2015-01-21T23:01:29+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%b8/

---

নতুন মোড়ক চাই, ঝকঝকে  
নতুন মুদ্রার মতো চকচকে  
গ্রন্থকীটের দল কুরে খাচ্ছে সমগ্র  
সদম্ভে খাচ্ছে অক্ষর, শব্দ, বাক্যকে।

ঝা চকচকে নতুন মোড়ক চাই –  
নতুন স্বপ্নের মতো মিহিকুচি।  
বাধাই খুলে ঝরে যাচ্ছে একে একে  
বিশ্বাস আর অবিশ্বাসের ভীত –  
বাড়ছে বাড়ছে হারানোর টান ;  
ওয়ার্মহোল বাড়ছে বুকের ভেতর,  
যেইখানে রাখা আছে পাশাপাশি  
শয়তান  
আর পুজোলোভী ইশ্বর।

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%b8/#comments
