# খোকা শিক্ষা ধরো জীবন গড়- নির্মল হবে আগামীদিনের ভুবন।

Author: সঞ্জয় মালাকার
Published: 2019-05-23
Category: এদেশ
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8b-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%9c-%e0%a6%a8%e0%a6%bf/

ও*রে আর কত ফাঁকি দেবে মায়ের চোখ*  
*দিনের পর দিন,হারিয়ে যাচ্ছে তদের সুখ,,*

*আঁচল পাঁটি,,*

*কাঁদছে সকাল, কাঁদছে দুপুর*  
*কাঁদে গাঁয়ের মাটি,*  
*কাঁদছে ঐ দিন গুলো আজ*  
*মায়ের আঁচল পাটি !*

*ওরে ছুটবে কতই ফাঁকি দিয়ে*  
*সময় দেবে ফাঁকি,*  
*বোঝবে সেদিন এই হাসিতে*  
*থাকবে কান্নাকাটি, !*

*ওরে কাঁদছে সকাল কাঁদছে দুপুর*  
*ছেলে বেলার সাথী,*  
*মায়ের হাতে পরি পাটি*  
*হয়নি চুলের ঝুটি!*

*ওরে, কাঁদছে ঐ গাঁয়ের চাষা*  
*বিকাল বেলার মাঠ,*  
*ঐ মাঠে তে পড়েনা আর*  
*চিহ্ন পাড়ার ঝাঁপ!*

*সঞ্জয় মালাকার/*  
*.. ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ //২০/০৩/২০১৮/*
