# খোকা তুই কার?

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-12-10T16:17:28+00:00
- Updated: 2020-12-11T14:52:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/

---

খোকা আজ বৌয়ের আঁচলে মুখ লুকায়,  
বৌয়ের হাতের কাঁচের চুড়ির শব্দে মাতোয়ারা হয়।  
বৌয়ের হাতের রান্না ছাড়া মুখে রোচে না;  
শ্বশুর-শাশুড়ির জন্য দামী উপহার আর দামী খাবার ছাড়া চলে না।  
বৌয়ের জন্য হপ্তান্তে শাড়ি, চুড়ি, কসমেটিকস আনা চা-ই-ই চাই;  
অন্যথায় সংসারে শান্তি কয় পালাই পালাই।

খোকা খুবই ব্যস্ত-তাইতো সময় হয় না বাবা-মায়ের খোঁজ নেবার;  
বৌয়ের হাতের পুতুল হয়ে দিগ্বিদিক ছোটাছুটি অফিস আর ঘর।  
নিজের বাবা-মা অসুস্থ হলে বলে শুধু সামান্য কিছু,  
বৌয়ের বাবা-মা হলে দৌঁড়ায় ডাক্তারের পিছু পিছু।  
জন্ম-জন্মান্তরে প্রশ্ন থেকেই যায়-খোকা তুই কার?

ছবি-গুগল

---

Comments: 20 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%8b%e0%a6%95%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#comments
