# খেলা করে বসন্ত-বাতাস

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-03-11T09:47:04+00:00
- Updated: 2021-03-11T09:47:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8/

---

 

এক প্রবল নৈতিকতা ঘিরে থাকে সারাক্ষণ;  
খানিকটা সত্য কিছুটা মিথ্যের বলয়ে,  
মসৃণ কণ্ঠস্বরে, হেঁয়ালি আর হিংসের বীজ বুনে,  
কথা দিয়ে কথা না রাখা! সে তো শিল্পিত শিল্প  
চকচকে চোখ-মুখে, বুদ হওয়া বিগত সৌন্দর্য সিঁড়িতে;

বজ্র নিনাদে এক ঝুড়ি খিস্তি-খেউর উগড়ে দিলে  
এক-দুপুর বিষণ্ণতা গুটিয়ে ফেলাই যেত।

স্বগতোক্তির মত নিজেকে শোনাই/বোঝাই,  
এমন ই তো হওয়ার কথা, যা হয়ে এসেছে  
আবহমানের কোল ঘেঁসে;  
বসন্ত বাতাস হেলতে দুলতে খেলতে থাকে  
এখানে এই আনন্দ ধামে;

বলা-বলির মত করে হঠাৎ কোন এক গোধূলি বেলা  
বিষণ্ণ বাতাস উস্কে দেবে আগুন-শিখা, খড়-বিচুলিতে  
নৈতিকতার শৃঙ্খল ভেঙ্গে, স্বস্তি পাচ্ছি/পাব, এ সব ভেবে ভেবে।

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b8/#comments
