# খুবই সাধারন একজন মানুষের অসাধারন সরলতা

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2013-09-03T16:32:40+00:00
- Updated: 2013-09-03T16:57:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/IMG_20120101_080723-320x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/09/IMG_20120101_080723-320x200.jpg)

খুব সাধারন , সরল একজন মানুষ । ইচ্ছে করেই নাম পরিচয় জিজ্ঞেস করিনি। হয়ত পরিচয় জানাশোনা হলে এই স্মৃতি টুকু পাল্টে যেতে পারে এই ভয়ে । কত অল্পতে একজন মানুষ খুশি হতে পারে , তা এই মানুষটি একটি উদাহারন। মাঝে মাঝে দেখি আমি ছবিটি ।

মোবাইল কিনতে গিয়ে ক্যামেরা ঠিক ভাবে কাজ করে কিনা ছবি তুলে দেখতে হবে  
দোকানের সামনে দাঁড়ানো ছিলেন উনি  
একটি ছবি তুলি আপনার ?  
*কেন নয় ?*  
মোবাইল তাঁর দিকে তাক করতেই – *দাড়ান , একটু ফিটিং করে নেই*  
আচ্ছা করেন  
বুকের বুতাম লাগালেন  
*আপনার কাছে চিড়ুনি আছে ?* বললেন উনি  
না নেই , আমি আংগুল দিয়ে মাথা আঁচড়াই বাইরে বের হলে ।  
*আচ্ছা লাগবে না* , বলে দুই হাত দিয়ে মাথার উপর কিছুটা ঘষলেন ।  
মাথায় যে চুল নেই , এটা তিনি ভুলে গেছেন মনে হয় ।  
*তুলেন এবার ।*  
মোবাইল উচু করলাম  
*দাড়ান দাড়ান , আমি হাসি দিয়ে নেই* , বললেন উনি  
আচ্ছা হাসুন  
*নিন তুলুন এবার*  
ক্লিক ক্লিক  
*দেখি কেমন এসেছে ছবি*  🙂  
খুব সুন্দর এই যে দেখুন —-

নিজের ছবি দেখার পরে তাঁর মুখে যে হাসি আর আনন্দ দেখেছি , আমার এই জিবনে দেখা সেরা আর নির্মল আনন্দ মাখানো মুখের হাসির মাঝে সে হাসি অন্যতম ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0/#comments
