# খুন তাল

- Author: [ভোরের শিশির](https://sonelablog.com/author/nitesh-barua/)
- Published: 2015-01-23T20:15:13+00:00
- Updated: 2015-01-24T06:21:23+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2/

---

ধুম লেগেছে; গুম হয়েছে,  
খুব বেড়েছে বোমাবাজ;  
পুড়ছে মানুষ, পোড়ায় মানুষ,  
ঘুম হচ্ছে আরামে।

ধুম লেগেছে; খুন হয়েছে,  
খুব বেড়েছে চাপাবাজি;  
গাড়ি ভেঙ্গেছে, ঘর পুড়েছে,  
খাওয়া হচ্ছে আরামে।

ধুম লেগেছে; ধুন লেগেছে,  
খুব বেড়েছে সন্ত্রাসী,  
বিবেক পুড়েছে, কিনছে মানুষ,  
গণতন্ত্রের ব্যারামে।

খুব লেগেছে; অফ হয়েছে,  
খুব থেমেছে প্রেমালাপ;  
এপস্‌ বন্ধ, সব অন্ধ,  
বিবেক বুদ্ধি সর্বস্বান্ত।

খুব হয়েছে; বাড় বেড়েছে,  
খুব হয়েছে রাজকাজ;  
আমিও মানুষ, তুমিও মানুষ  
গর্ভেই গণতন্ত্র; লাশ।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2/#comments
