# খুনোখুনি

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-03-23T05:13:46+00:00
- Updated: 2020-03-23T05:26:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/

---

 

ভালবাসাবিনে রাত্রি ও দিনে  
খুন হয় কত লোক,  
ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে  
খুন হয় শত শোক।  
খুনরাঙা পথে ভালবাসা রথে  
পৃথিবী পদ্যময়,  
আমি খুনে রাজী ধরি তাই বাজী  
তুমি কেন রাজী নয়!  
এসো ছিপ ফেলি খুনোখুনি খেলি  
আমাতেই-তোমাতেই,  
শিল্পীত খুন-শিহরিত খুন  
ইতিহাসে যাহা নেই।  
শুধু ভালবাসো,খুন করি আসো  
মনে আছে যত পাপ,  
সততার ভরে পৃথিবীর পরে  
কমে যাবে উত্তাপ।  
এসো প্রিয়া তবে খুন হোক সবে  
মনের প্রতিটি ঠোঁটে,  
যেই খুনে হায় অমাবশ্যায়  
পূর্ণিমা জেগে ওঠে।  
————————————————–

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/#comments
