# খুনি

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-03-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%bf/

\======================  
*একদিন মৃত্তিকার গায়ে হরেক*  
*রকম প্রণয়ের ফুল ফুটে ছিল;*  
*কত স্বপ্ন রঙিন আশা ছিল-*  
*যেন আকাশ সমূহ- তবুও মৃত্তিকার*  
*জানাই ছিল না, প্রণয়ের আদুরে খুনি ছিল।*

*সমস্ত বাগান জুড়ে সু-গন্ধী ঘ্রাণ*  
*যেনো এক অপরুপ সৌন্দর্যের পৃথিবী!*  
*কখনো উত্তাপ- কখনো বিনম্র শ্রদ্ধা;*  
*বুঝায় যায়নি অন্তরে খুন নামের নিঠুর বুলেট*  
*তারপরও বুঝল না কেনো, কিছিল ষড়যন্ত্র?*

*কত স্নেহ মন, কত আদর করেছিল,*  
*তবুও ওরা বুঝেনি- কেনো বুঝবে*  
*ভিতরেছিল লাভ লালসা অহংকারী এক ইদুর মাটি-*  
*এরাই পারে খুব সহজে খুন করতে,*  
*শুধু আমি পারলাম না কারণ তীব্র প্রণয়ছিল*  
*কি লাভ পেলে? ইতিহাসকে কলঙ্ক রেখে!*  
*অতঃপর এখন সবই খুনি, তুমিও একটা খুনি।*

*২৮ ফাল্গুণ ১৪২৬, ১২ মার্চ ২০*  
———————————-
