# খুনসুটি ৩

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-06-11T09:57:21+00:00
- Updated: 2020-06-11T09:57:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%a9/

---

অভিযোগের বরফ জমা বুকে তাঁর অভিমান

শান্ত টলমলে চোখ, “তোমার আজ সময় হবে?”

: না।

ইদানিং তুমি ব্যস্ততার মোড়কে অদৃশ্য দুঃস্বপ্ন

একলা পোষা একা, “একটু তাড়াতাড়ি ফিরবে?

: না।

লাল আভার মিষ্টি গালে নোনতা জলের ছায়া

বুকচাপা কান্না স্বর, “তুমি খুব আজ পরিপূর্ণ।”

: হ্যাঁ। একটা গল্প শুনো-

>                ” ঘুমো ঘুমো চোখ। গলায় ঝুলানো গামছা, টুথপেস্ট হাতে বেসিনে দাঁড়ায়। আয়নায় ভাসে এলোমেলো চুলে আবছা ঢাকা প্রিয় মুখ। তারপর রোজ রোজ কন্ঠের ন্যাকামিতে সহজ আবদার- আমাকে ব্রাশ করিয়ে দাও না, প্লীজ! পৃথিবীতে তো তাঁরাই পরিপূর্ণ।”

.

ছিপছিপ গালে হাসির ছায়া উড়ে মেঘের মতো

হঠাৎ বজ্রমুষ্টির বৃষ্টি পড়ে আমার উদোম বুকে

পলকেই- তু তু..ই কুত্তা। খা..রাপ। কষ্ট দিবি..

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%81%e0%a6%9f%e0%a6%bf-%e0%a7%a9/#comments
