# খুজি তারে

Author: মনির হোসেন মমি
Published: 2021-11-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9c%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/

নিঃসার্থতা কোথাও নেই!  
পৃথিবীর মানুষের কাছেতো নেইই,

নেই স্রস্টা-

আল্লাহ ভগবান ঈশ্বরে কাছেও!  
নিঃসার্থতা কোথাও নেই,

জলে স্থলে  
সাগর-মহা সাগরে

প্রকৃতির মাঝে,  
সাত আসমান গ্রহ নক্ষত্র,

বায়ু মন্ডলে!।

নিঃসার্থতা কোথাও নেই  
শুধু সূর্য বিহনে,

সে শুধু বিলিয়ে যায় তপ্ত তাপ,  
কখনো,-

সহ্য কখনো অসহনীয়!  
বিনিময়ে চাওয়ার নেই কিছু তার,

আমি হবো তার মত,  
বিলাবো দুহাতে ;  
রেখে হাত পিছনে।

যেখানে রক্তক্ষয়ী হয়  
সেখানে লোভ থাকে

আর লোভের রাজনীতিতে  
মানবতা থাকে না

থাকে৴  
দীর্ঘশ্বাস৴৴

নেই একজনও নেই যার মঝে লোভ নেই

উত্তরে দক্ষিনে পূর্ব পশ্চিমে

তার কোন সীমানা নেই৴

নিঃসার্থতা কোথাও নেই।।

ভালো মানুষ সমাজে অচল

মন্দের সাথে বসবাস

বোদাই আমরা মানি না কেন৴

নিঃসার্থতা কোথাও নেই।।

ছবি৴অনলাইন হতে
