# খুঁজে ফেরা

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2016-12-31T17:07:44+00:00
- Updated: 2016-12-31T17:07:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

---

বিগত যে পথ মাড়িয়ে এসেছি, সে পথ মোর বন্ধুর ন্যায় অসমতল।  
সমতল কে না চায় বলো!  
কিন্তু, আমি শুধু তলিয়েছি গহ্বর  থেকে গহ্বরে।  
উঁচু ঐ চূড়াতে তাই চড়তে পারিনি।  
তোমার তুমিতেই খুঁজেছি আমি আমায়।  
মন দোলে যখন সমতলের সবুজ ফসলের ক্ষেতের নাচনে,  
তখন ঐ দিগন্ত কাঁপে রক্তিম সূর্যে।  
গোধূলি আকাশের বুকে সন্ধ্যা নামে।  
আমার তরে পৃথিবী মলিন  
তোমার পৃথিবীতে তখন উচ্ছল এক রঙ্গিন কৃত্রিম বাতি।  
![15841372_977960575642354_1795882339_n](http://sonelablog.com/wp-content/uploads/2016/12/15841372_977960575642354_1795882339_n.jpg)

মৌনতা রিতু।  
৩১/১২/১৬.কুড়িগ্রাম।

# ২০১৬ এর আমার শেষ একান্ত অনুভূতি,  
সোনেলার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/#comments
