# ক কাব্য

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-07-05T18:52:39+00:00
- Updated: 2014-07-05T19:22:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: ক কাব্য
- URL: https://sonelablog.com/%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/5477021720_0ed37acddf_z-640x480-300x199.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/5477021720_0ed37acddf_z-640x480.jpg)  
কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কামিনী কর্মকার,  
কপাল কুঞ্চিত করিয়া, কঙ্কন কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো,  
কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক,  
কোকাইতে-কোকাইতে কোন কারণে কুলক্ষনে কা-কা করে?  
কোন কালের কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?  
কুহেলী কাকেদের কাকা কে?  
কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো?  
কোকিল কুহু কুহু করিলে, কাকও কা-কা করিবে,  
কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে।  
ক্লিষ্ট কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।  
কাকেদের কাকা কোনো কালেই কেহ না।

*এই চমকপ্রদ কবিতাটি কার লেখা জানিনা । একটি সময়ে অন্য একটি ব্লগে ব্লগিং করেছি বেশ কিছুদিন । আমার একটি পোষ্টে এই কাব্যটি মন্তব্যের আকারে দিয়েছিলেন , ঐ ব্লগের প্রাক্তন ব্লগার **দু পেয়ে গাধ** । হঠাত এই কাব্যের কথা মনে পরে গেলো । সোনেলায় শেয়ার দেয়ার ইচ্ছে । কিছুতেই খুঁজে পেলাম না এটি । প্রিয় ব্লগার দু পেয়ে গাধ ভাইকে ফেইসবুকে জিজ্ঞেস করতেই , মুহুর্তের মধ্যেই দিয়ে দিলেন এটি আবার । এত দ্রুততার সাথে উনি লেখা খুঁজে পান কিভাবে ?*

কাব্যের লেখক :  নাম অজানা  
কাব্যের প্রেরক : [জুপিটার জয় প্রকাশ](https://www.facebook.com/jupiter.joyprakash)

---

Comments: 47 — https://sonelablog.com/%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#comments
