# কয়েক ফোঁটা অশ্রু!

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-30T07:39:02+00:00
- Updated: 2019-12-30T07:39:02+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81/

---

তুমি দেখতে পাওনি বলে  
আমার অশ্রুজল গড়িয়ে পড়েছে-  
তপ্ত বালুর বুকে, কংক্রিটে;  
চুপি চুপি অতি গোপনে  
নীল সমুদ্র জলে মিশে গেছে আমার কয়েক ফোঁটা অশ্রু!

তোমার বুকের মাঝে জমেছে বিষাদের পবিত্র পাথর,  
আমার জন্য তা নয়-  
জমেছে আঘাতের প্রতিদান দিতে আমার মত কারোর জন্য;  
সে তো আমি নই তবুও কেন হেলা আমাকে?  
উচিত জবাব না পাওয়াটা বড় লজ্জার-  
যা তুমি ভুলে গেছো আত্মহংকারে।

নিখাঁদ ভালবাসার শর্ত নেই  
বিভোর রাতে চুপি চুপি কথা আছে অল্প কিছু,  
অতি সামন্য ঈষৎ সংক্ষিপ্ত;  
তোমাকে হারানোর মত যথেষ্ট-  
অথবা ফিরানোর জন্য পর্যাপ্ত,  
আমার অশ্রু ঝরানোর ছোট ফন্দিটা  
একদিন অনেক কাজে আসবে তোমার।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%9f%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%81%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%85%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81/#comments
