# ক্ষয়………ধ্বংস……

- Author: [ওয়ালিনা চৌধুরী অভি](https://sonelablog.com/author/walinacho/)
- Published: 2014-05-21T17:03:55+00:00
- Updated: 2014-05-21T17:03:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%9f-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/picture11-320x200.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/05/picture11-320x200.jpg)

ঘুণে কাটা স্বপ্ন থেকে পুরোনো ডায়েরির পাতা খুঁজি  
খুব কাছ থেকে পোকার ঘ্রাণ নিই ।  
দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে থাকি, পোকাগুলো তবুও ছেড়ে যায় না  
আরও সেঁদিয়ে যায়… যেখানে আত্মার বাস,  
নিঃসঙ্গ কষ্টেরা জবুথবু হয়ে দানা বাঁধে ।  
পোকাগুলো দল বেঁধে আসে দৃঢ় প্রত্যয়ে, আমি অসহায়ের মত শুধু ক্ষয় দেখি  
এরপর ধ্বংস ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%9f-%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%82%e0%a6%b8/#comments
