# ক্ষ্যাপা বেদুঈন

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-11-22T13:19:02+00:00
- Updated: 2020-11-22T13:19:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%88%e0%a6%a8/

---

বিবর্ণ দিনগুলিতে একাকী নিশ্চুপ বসে থাকা  
হতচ্ছারা সময় যেখানে থমকে দাঁড়িয়েছে,  
উদ্বাস্তু শিবিরে লাল পিঁপড়ের আনাগোনায়  
ইদানীং যেন বড্ড দিশাহারা সে-  
গোধূমচূর্ণ আকস্মিক ব্যস্ততায়।

দিনক্ষণের পঞ্জিকায় চিহ্নমুক্ত আঁকাআঁকিতে  
দিন কেটে যায়/যাচ্ছে সন্ধ্যারাগের মূর্ছনায়,  
ভোরের আলো আসে পরাগের উষ্ম উত্তাপে!  
আলোকবর্তিকা সেতো দূরপরাহত কুহকমায়া।

স্মৃতিতে ভেসে ওঠে পুরনো কাসন্দির গান  
রিক্তহস্তে হাত বাড়ানো আলুথালু বিবৃতাক্ষরা  
ভেসে যায় আপন মনের আপ্লাবনে-  
আঁকাবাঁকা নদের শিরা উপশিরার মোহনা পথে।

নির্বাক বিস্ময়ে এ যেনো হস্তগত কোন নব্যতন্ত্র;  
যার বশ্যতা স্বীকরণ দীর্ঘ কষ্টলভ্য।  
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে,  
ভয় শুধু বেদুঈনের দুর্বারণ ক্রোধকে।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a7%81%e0%a6%88%e0%a6%a8/#comments
