# ক্ষ্যাপা ধুমকেতু

- Author: [রিতু জাহান](https://sonelablog.com/author/mounata/)
- Published: 2018-07-13T16:44:38+00:00
- Updated: 2018-07-14T05:56:51+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81/

---

অবমানিত মর্যাদাহীন অবকাশরঞ্জিনী অভিমান মলিন এক মুখ  
নির্ভয়ে হেঁটে যায় অবক্রপথে ঈঙ্গুদী বনে,  
অন্তহীন অবক্ষয়ে প্রাণ স্থির,  
অন্তিম ক্ষণ জীর্ণতম জীবনের জড় দৃষ্টি।  
বর্ষা-ঝরা রৌদ্রালোকিত এ বন  
মুক্ত বাতায়ন, বাতাসে সুমধুর সুপারি ফুলের ঘ্রাণ,  
ভায়োলিনের এলোমেলো সুর  
এসব জীবনকণার সুন্দরতম ক্ষ্যাপা ধুমকেতু।  
,,,,,রিতু,,,  
১৩/০৭/১৮.কুড়িগ্রাম।

শুন্যর লেখা পড়ে যেতে ইচ্ছে হলো নিজের এমন কোনো এক বনে। একার এক ঈঙ্গুদী কাঁটা বন।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%a7%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81/#comments
