# ক্ষুধা,

Author: সঞ্জয় মালাকার
Published: 2020-02-08
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7%e0%a6%be/

-   *এ সমাজ এ যুগ, তোমায় দেখছি খুব কাছে থেকে*  
    *কোথাও আশ্রয় পাইনি মাগো একটু ক্লান্তি বোঝাতে।*
-   *মাগো মরণ হাতে নিয়ে ঘুরি*  
    *তোমায় ছেড়ে দূরে….*  
    *গরম ধুয়া উঠবে মাগো*  
    *আমার থালার ভাতে!*
-   *হাসি মুখে বলছি মাগো*  
    *নেই যে কোন দুঃখ,*  
    *মেঘলা দিন ছিলো মাগো*  
    *রাস্তা ছিলো ফাঁকা*  
    *ফুল গুলো আজ থাকবে মাগো*  
    *শুভাষ গন্ধ হারা!*
-   *মাগো ট্রাফিকজ্যামে ঘুরে ঘুরে*  
    *হাত বাড়ালাম বাবুর ধারে,*  
    *তবু কারো হয়না দয়া*  
    *কোন সমাজে মানুষ ওরা!*
-   *বলছি মাগো দাও না কুছি*  
    *লাগছে মাগো বিষম ক্ষুধা।*
