# ক্ষুদে ব্লগার এর জন্মদিন

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-06-09T20:11:54+00:00
- Updated: 2021-06-09T20:40:14+00:00
- Category: [শুভেচ্ছা](https://sonelablog.com/category/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%ad%e0%a7%87%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0/

---

কারো কি মনে আছে আজ ১০ই জুন! কেউ কি জানে আজকের দিনটি সোনেলার এক বিশেষ দিন! আমি কিন্তু ভুলিনি। এই দিনক্ষণ কি ভুলে থাকা যায়! উহু, আমার মনে হয় না আজকের তারিখ ভুলে যাওয়ার 🙂

সোনেলা পরিবারের বৃক্ষরা জানে তার কথা,  
সোনেলার সোনালী উঠোন প্রতিক্ষায় আছে তার পূর্ণ বিকাশের,  
সোনেলায় আপন নীড় বাঁধার আগ থেকেই ব্লগাররা তাকে ভালোবেসে মনের মণিকোঠায়  যতনে রেখেছেন,  
সকলের স্নেহ ভালোবাসা অবিরাম বয়ে যাচ্ছে যার উপর,

তিনি আমাদের সোনেলা পরিবারের একমাত্র ক্ষুদে ব্লগার ❝**যেবান সারওয়ার**❞![](https://sonelablog.com/wp-content/uploads/2021/06/IMG_20210610_015041.jpg)

বিশ্বস্ত সুত্র থেকে জানানো হয়েছিলো, [তিনি তার জন্মের আগে থেকেই সোনেলার ব্লগার হয়েছেন!](https://m.facebook.com/groups/sonela/permalink/1335448979944834/)

আজ তার শুভ জন্মদিন ❤️~~![](https://sonelablog.com/wp-content/uploads/2021/06/IMG_20210610_010602.jpg)~~

** **এক নজরে ক্ষুদে ব্লগার এর প্রোফাইল** –

* নাম- যেবান সারওয়ার  
* জন্ম- ১০ই জুন  
* ব্লগে নিবন্ধন- জন্মের আগ থেকেই  
* পড়াশোনা- নার্সারি  
* প্রিয় রঙ- পিংক ( গোলাপি না, তার পছন্দের পিংক অন্য রকম )  
* প্রিয় খাবার- তাকে এখনো নির্দিষ্ট কোন খাবারের প্রতি মনোযোগ দিতে দেখা যায়নি.  
* ভালোবাসে- তার ফ্যামিলির সব মেম্বারকে। এমনকি মৃত স্বজনের প্রতিও তার প্রচন্ড ভালোবাসার প্রকাশ আছে।  
* প্রিয় মানুষ- মা, বাবা।  
* অবসরে বিশেষ পছন্দের কাজ- ছবি আঁকা, গান গাওয়া, ছড়া আবৃত্তি করা, এবং মা বাবার যত্ন নেয়া।  
* ব্লগে লিখবেন কখন থেকে- যখন থেকে তার ইচ্ছে হবে!

সোনেলার সকল ব্লগার-পাঠক-শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে আমাদের  ক্ষুদে ব্লগার ❝যেবান সারওয়ার❞কে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীর প্রতিদিন, প্রতি মুহুর্ত সুন্দর হোক, আলোকিত জীবন গড়ে উঠুক, দোয়া ও ভালোবাসা তোমার জন্য।![](https://sonelablog.com/wp-content/uploads/2021/06/IMG_20210610_015102.jpg)

হ্যাপি বার্থডে টু ইউ  
হ্যাপি বার্থডে টু ইউ  
হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউউউউউউ….  
হ্যাপি বার্থডে যেবান ❤️❤️❤️❤️❤️

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b0/#comments
