# ক্ষুদার্ত পৃথিবীর ছায়া

Author: অনন্য অর্ণব
Published: 2021-10-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/

*অর্ধেক পৃথিবী পুড়ে গেলে ছাই পড়ে থাকে –*

*অনাগত প্রজন্মের তরে,*

*দাউদাউ আগুনের লেলিহান শিখা –*

*মৌহারী মৌরীর নির্যাসটুকু পানকৌড়ির ঠোঁটের ডগায়* 

*শেষ চুম্বনের অপেক্ষায় যেমন উদগ্রীব ব্রজাঙ্গনা,*

*বিমিশ্র ললনার গোপন প্রকোষ্ঠে দিনান্তে বেড়ে‌ উঠা ভ্রূণ* 

*সেও সিংহাসন চায় এবং চায় সুশোভিত মখমল।*

*পৃথিবীর দ্বিতীয় প্রান্তে বিগলিত ক্ষমতার কেন্দ্র ঘিরে* 

*অজস্র কাকতাড়ুয়ার শিরোত্থান –*

*আঁজলা ভরে তুলে নিতে চায় মুরুনতাউ হিল –*

*মানুষের মুখোশে মানুষ-দানব, অতঃপর সে হয়ে যায় হেমলক,* 

*এবং পৃথিবীর পুনঃদহন দেখে অশরীরী ভিন্ন জগৎ ।*

*কেবল পার্থিব অহমিকা আর অভিন্ন চাহিদার ভেদে* 

*বেদ বাইবেল কোরানকে ও উপেক্ষা করে*

*বাহুবলে অর্থ অতঃপর সর্বগ্রাসী ফ্যাসিসমো –*

*মানুষ বিলুপ্ত হয় এবং হয়ে উঠে একজন কিন শি হুয়ান ।* 

*সাম্রাজ্যের যাপিত চৌহাল পরম্পরা শিরদাঁড়া ধরি* 

*বিনিদ্র সম্পদ রচনা করেছে যে কালপুরুষ তথা* 

*অপশক্তির প্রয়োগ, অভিমিশ্র ধ্বংস তার প্রাপ্তির ফল*

*কেন সহস্র শতাব্দী ধরে তবুও মানুষ –* 

*মানুষের প্রাণ গিলে চলেছে অনর্গল ।*

*ছবি : ইন্টারনেট থেকে নেয়া 🌋*
