# ক্ষমা করো

- Author: [নিতাই বাবু](https://sonelablog.com/author/nitaibabu/)
- Published: 2020-02-16T20:02:55+00:00
- Updated: 2020-02-17T02:35:25+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b/

---

স্রষ্টা করেছে সৃষ্টি আমায়  
এই পৃথিবীর তরে,  
বাবা দিলো জন্ম আমায়  
মা গর্ভে ধরে।

শিক্ষক দিয়েছে জ্ঞ্যানের আলো  
গুরু দিয়েছে বাক্য,  
মানুষ দিয়েছে প্রেম ভালোবাসা  
দিচ্ছি আমি সাক্ষ্য!

এসেছি ভবে আনন্দ উল্লাসে  
চলছি হেসে খেলে,  
ভাবি নাতো চলে যাবো–  
দুনিয়ার সবকিছু ফেলে!

এসেছি একা যাবো একা  
সঙ্গে যাবে নীতি,  
আমার ভুলত্রুটি করিয়ে ক্ষমা  
কে রাখবে স্মৃতি?

*পূর্বপ্রকাশিত [ফেসবুক](https://m.facebook.com/story.php?story_fbid=2545538675574301&id=100003545810963) *  
*ছবি সংগ্রহ ইন্টারনেট থেকে।*

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b/#comments
