# ক্ষণিকের স্বপ্নাকাশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2015-12-10T03:43:55+00:00
- Updated: 2015-12-10T03:43:55+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

---

হে উন্মুখ স্বপ্নাকাশ,  
চল না খনিকের একটু খেই হারাই, ভিড়-ভাড় ঠেলে-ঠুলে,  
শ্যেন চোখে ধুলো ছুড়ে,  
কাঁটার ঝোপ আর ভেজার বর্ষা এড়িয়ে।

এমন শীতোষ্ণতায় একটু আগুন ছানি,  
দূরে, বহুর দূরে অগোছালো বনের গহীন গভীরে;  
একাকীর স্থির নিস্তব্ধতায় বিদ্ধ করি নিজেকে, নিজের চোখে;  
খুবলে নেয়া হৃদে অস্থির বরফ ফেলি গোলাপি গোলাপের ভেজা সুবাসে।

সে আকাশ উন্মুক্ত হও;  
সুনসানের নীরবতায় উন্মুখ হৃদয়ে বসন্ত যে এসেই গেল, শীতের ডানা মুচড়ে,  
এসো এসো হে নিশ্চুপ নীরবতা, তোমাকেই করি পান প্রাণমনে  
নিঝুমের এ সুমধুর মাদক মাদকতায়।

নিবিড়ের নিখুঁত নিক্বন নীরবতায় এসো,  
জিরোই এবার, অনেক তো হলো;  
বিরক্তির পিঁপড়েরা পিল পিল করে এ অব্দি পৌঁছুবে, সে ও তো জানি ই।

চির অম্লান চিকমিক নাদুসনুদুসের বন্ধনে নিরীহ আলসে এখন চালশে,  
মহা সমাদরে।

---

Comments: 35 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/#comments
