# ক্লান্ত পা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-12-02T14:52:32+00:00
- Updated: 2018-12-02T14:52:32+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be/

---

প্রসাধিত-সাজ-আকাশ-দিগন্তে  
দল বেঁধে উরে যাওয়া/একাকী পাখির ডানা থেকে  
একটি রঙিন পালক আচানক খসে যেতে দেখছি,  
বিস্ময়-আবেগে, তন্ময় হয়ে; ভেসে যেতে যেতে  
বিচ্ছিন্ন নগণ্য অপাংক্তেয় আঙ্গিকে ফেলে গেল  
এইমাত্র এক পশলা তরতাজা অবহেলা।

সৈকত বালিয়াড়ির ছুঁই-ছুঁই পানিতে  
পা-ভিজিয়ে হেঁটেছি বহুকাল অ-ক্লান্তিতে,  
প্রগাঢ় পানি-ছোঁয়া-শীতলতায় উষ্ণ হয়েছি;  
ভাটির টানে সৈকত ক্রম-বিস্তৃত হয়েছে  
পায়ের গভীর ক্লান্তি মেলে হেঁটে যাওয়া হয়নি।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be/#comments
