# ক্লান্ত পথিক

Author: জি.মাওলা
Published: 2014-08-21
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95/

**ক্লান্ত পথিক**

—————-

*ছুটে চলেছি*

*অজানা লক্ষহীন সময়ের পদচিহ্ন ধরে ,*

*জীবন নামে*

*আঁকা বাঁকা পথে পথে।*

*ছুটে চলার ক্লান্তিতে*

*রণ ক্লান্ত পথিক আমি*

*ছুটে চলেছি*

*সুতা কাটা ঘুড়ির মত*

*আন্ধ ভাবে জীবনের স্রোতের টানে।*

*জীবন শুরুর তেজদিপ্ত মনে*

*জমেছে ক্লান্তি , ঘুণে ধরা ইচ্ছে গুলিই*

*জমেছে না পাবার অপূর্ণতা।*

*তার পরেও —*

*টেনে চলেছি নিজেকে*

*ভার বাহী পশুর মত,*

*ছুটে চলেছি তবুও*

*হাজার বছরের ইতিহাস হয়ে*

*হারানোর কিছু নেই বলে।*

*লক্ষ নেই স্বপ্ন নেই তবুও চলা*

*সামনে এগিয়ে যাওয়া*

*পিছনে রেখে পদচিহ্নের বক্র রেখা।*  

*২১-০৮-১৪ইং,১.৪৩am*
