# ক্রন্দন অথবা জলজ শব্দ

- Author: [আগুন রঙের শিমুল](https://sonelablog.com/author/shimul-ful/)
- Published: 2014-12-23T15:29:25+00:00
- Updated: 2014-12-23T15:29:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- Tags: হিজিবিজি
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/12/chery2-424x300.jpg)](http://sonelablog.com/archives/25579/chery-3)

কোথাও জলের শব্দ নেই –  
কোথাও টুপটাপ ঝরেনা শিশির,  
কোথাও কান্না নেই –  
আবছায়া জলের দাগ কেবলই।

কোথাও আলো ছিলো একদিন –  
আজ ছোপছোপ হলেদেটে বিলীনপ্রায়  
ক্ষতচিহ্ন ধূসর প্রেক্ষাপটে জমছে শুধুই।

কোথাও কি বাজছে নূপুর  
মীনকুমারীর চোখের কোনে  
জলের ফসিল জমা হল নাকি ?

জলের ওযে বুক জ্বলে যায়; তুমুল তৃষ্ণায়  
শঙ্খনাদে মেঘডমরুর বিপুল নিনাদে  
ডাকছে ডাকছে জল, শোনেনি জলের পাখি।

কোথাও ক্রন্দন ছিলো একদিন  
কোথাও তুমুল হাসির বান,  
আজ কোথাও ক্রন্দন নেই।

ছবি : আমার তোলা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a5%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%9c-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6/#comments
