# ক্যাপশন ছাড়া

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2020-07-08T15:05:23+00:00
- Updated: 2020-07-08T17:47:37+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be/

---

কবিতা বা অন্য লিখে কিছু তাকে না দেখালে পেটের ভাত হজম হয়না যেনো।  লিখেই পাঠিয়ে দিলাম দ্যাখো তো-

আমাদের খুনসুটি-

শিরিন হক#

চুলবুল খুনসুটি করে যাবো দু’জনে ।  
দিনশেষে আমাদের কাব্যেরা জাগবে,  
একদিন আমাকে  
ভেবেভেবে তুমি বুঝি কাঁদবে?  
থাক পরে যতসব ভাবনার কাব্য!  
এভাবেই  তুমি আমি  
মুখমুখি বসে থাকবো।

#অদ্ভুত!!  
-মানে

#তুমি কি করে লিখো এমন করে।  
– সমালোচনা চাই

#আমি দেখতে চাই প্রেমের কবিতা। যেখানে সবটুকু প্রেম থাকবে। চুলবুল ঠুনাঠুনি থাকবেনা।  
– পারবোনা।চাইলে-ই লিখতে পারিনা।মনে যা আসে তাই লিখি।

#ভালোবাসা কি?  
– এই চারটে রুম -একটা বারান্দা- বিছানাপত্র ব্লা-ব্লা ব্লা….সাথে বাথরুম।

#হা হা হা  
–রাজনীতি,ধর্ম আর ভালোবাসার তর্কে আমি নাই।

#ভালোবাসা বলতে তুমি কি বুঝ?ভালোবাসার পরিধি-পরিমাপ আছে কি?

–আছে তো!নইলে সবাই বলে কেনো –  
“এই তুমি আমাকে কতটা ভালোবাসো?”

ছেলে-মেয়ের আদালতে মাকে ধরে বলি “তুমি ওর থেকে আমাকে কম বাসো”

বৌ বলে “তোমার মাকে বেশি ভালোবাসো আমার দিকে নজর নাই ”

মা-” হ পোলায় আমার গোল্লায় গেছে বিয়া কইরা বৌরে বালোবাসে এহন বেশি বেশি”।

বাকি গুলো কইলাম না থাক।

#বলো শুনি  
–ভালোবাসা কি এ নিয়ে একটা স্টাটাস দেবো।কমেন্টেগুলো গবেষনা করবে তুমি।

#ভালোবাসা কি  
থ্রি ডাইমেনশনাল নাকি ফোর ডাইমেনশনাল?

#ওরে বাবা! কবি তুমি তো……..  
–আমি কবি নই। কবি কবি করবানা।

একজন বলেছিলো-

“আসলে আমি ডাইমেনশন সংক্রান্ত কোন বিষয় ঘাটাঘাটি করিনি। ডাইমেনশন বুঝি ও না। তবে প্রেম ভালোবাসার যে সময়কাল -পাত্র নেই তা সবসময় বিশ্বাস করি।”

এর বিশদে আমি কখনো যাবোনা তবে, ভালোবাসার কথা বল্লেই যে সবাই একটা জাগায় আটকে যায় এটাই বিরোক্ত।  এর ব্যাপ্তি-আর উপলব্ধি আমার কাছে ভিন্ন।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%be/#comments
