# ক্যান তবে গর্ব করে?

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-11-07T00:55:56+00:00
- Updated: 2021-11-07T00:55:56+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/

---

চায় কি যেতে এই ধরণী ছেড়ে  
রোজ বাঁচে যে কষ্ট পেয়ে ঢের!  
তাই বুঝি তার বক্ষে উঠে বেড়ে  
স্বপ্ন খাতায় নিত্য নতুন জের।

হয়তো সুখের পরতে সে তাজ পথে  
করছে তাতে কিস্তি মাপিক ঋণ,  
জেনেই তাকে জন্মিলে আজ রথে  
মরতে হবে কাল বা পরের দিন।

তবু মানুষ শ্রেষ্ঠ জাতি ভবে  
জ্ঞান গরিমায় নেই বলে তার তুল,  
ক্যান হেসে কেউ গর্ব করে তবে  
নিজকে ভেবে বন্য পশুর তুল??

ছবি ঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87/#comments
