# ক্যাকটাস

Author: এজহারুল এইচ শেখ
Published: 2013-03-16
Category: কবিতা, সাহিত্য
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8/

ক্যাকটাস @ এজহারুল এইচ শেখ

কেটেছে আঘাতে,  
নাকি নীল জখম!

কুঁয়োর অন্ধকারে  
রাত ঝুকে উঁকি মারে,  
ভার্টুয়াল প্রহেলিকা  
ফালি ফালি কালি মাখা,  
চাঁদ গুঁড়ো…  
কেন সন্ধ্যের  
সাদা-নীল পাতা  
এত কেন লাল!

উঁকি মারলেই,  
শোনো হাহাকার  
বিকার চিৎকার!

লাল চোখে,  
ভোরের ম্লান হাসি  
অশ্রু মোছে  
শিশির লোনা জল!

দক্ষিণা বাতাসে,  
ভেজা ঘাঁ-এ  
ইউরেনিয়াম পড়ে,  
মেঘ বেয়ে  
অম্ল-বৃষ্টি নামে,  
সৃষ্টির থামে!

নখের আঁচড়ে  
প্রহ্লাদ মরে,  
ঘাঁ মরে না!  
শুকোয়ও না,  
ডট কমা মরে  
কাঁদে কবিতায়!  
মরুর পদ্মে  
লুনি নদী  
শুকিয়ে বয়…

@ বাড়ি,  
তারিখ-১৬/০৩/১৩  
সময়-৩ঃ১৪ বিকেল
