# কৌতূহল

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-01-04T01:23:20+00:00
- Updated: 2021-01-04T01:23:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8c%e0%a6%a4%e0%a7%82%e0%a6%b9%e0%a6%b2-2/

---

এই যে শিশু

ভাবছ কিছু

তাকিয়ে গগনে প্রাণে

ও পথিক ভাই

এই গগনের তারকারাজির হিসাব কি,

এই ধরার কি কেউ জানে

আমি তো জানিনে বাপু।

শোন শোন পথিক ভাই বলি তোমারে

সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে

এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে

জানো নাকি

না, না বাপু।

ও পথিক ভাই

সন্ধা হলে আঁধার নামে আলোর মাঝারে

চাঁদনী রাতে জোনাকিরা আলো জ্বালে কেমন করে

জানো নাকি

না,না বাপু।

ও পথিক ভাই

গগন পথে সকল পাখি উড়ে কেমনে

বিমান, উড়োজাহাজ চলে নাকি তেমনে

জানিনে বাপু।

রচনাকালঃ

০৬/১১/২০২০

 

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8c%e0%a6%a4%e0%a7%82%e0%a6%b9%e0%a6%b2-2/#comments
