# কোন এক দিন

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2020-09-08T17:11:57+00:00
- Updated: 2020-09-08T17:11:57+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/

---

 

কোন এক দিন ডেকে ছিলাম তোমায় ~

নীল আকাশের নীচে ~

মেঘের ছায়ায়, কৃষ্ণের মায়ায় ~

ভালবাসার আমন্ত্রণে ~~।

 

সারি সারি বালি হাঁস, ডানা ঝাপটিয়ে ~

আলপনা এঁকেছিল, আকাশের বুকে ~

তোমার আগমনের পথ চেয়ে ~~।

 

তখন পৃথিবী ভুমিষ্ট হয়নি ~

স্বপ্নরা ছিল অচল, অসার ~

ধ্রুব তারার আলোতে খুঁজেছিলাম তোমায় ~

রং ধনুর বর্ণিলে, হাত ছানির ইশারায় ~

দেখিয়েছ তুমি আমায় দিগন্তের সীমানা ~~।

 

স্মৃতি ভ্রম মত্তলোকে, আজ খুঁজি তোমাকে ~

যদি চিনতে পারো, ভালবেসে ঠাঁই দিও বুকে ~~।

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#comments
