# কোথায় পাব হার কলসি কোথায় পাব দড়ি ? তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি – রাধা কৃষ্ণের একটি মজাদার গান

Author: সোনেলা রোদ্দুর
Published: 2013-10-20
Category: সঙ্গীত
Tags: রাধা কৃষ্ণ, রাধা রমন, সর্বত মন গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%af/

**রাধা কৃষ্ণের একটি গান।**

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রাই  
বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই।  
একলা রাধে জল ভরিতে যমুনাতে যায়  
পিছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়।

জল ভর জল ভর রাধে, ও গোয়ালের ঝি  
কলস আমার পূর্ণ কর রাধে বিনোদিনী।

কালো মানিক হাত পেতেছে, চাঁদ ধরিতে চায়  
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?

কালো কালো করিস না লো, ও গোয়ালের ঝি,  
আমায় বিধাতা গড়েছে কালো আমি করব কী?  
এক কালো যমুনার জল, সর্ব প্রাণী খায়  
আরেক কালো আমি কৃষ্ণ, সকল রাধে চায়।

এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল  
সর্প হয়ে কালো বাঁশি রাধেকে দংশিল  
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল  
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িলো।

মরবেনা মরবেনা রাধে, মন্ত্র ভালো জানি  
দুই এক খানা ঝাড়া দিলেই বিষ করিবো পানি।

এমন অঙ্গের বিষ যে ঝাড়িতে পারে  
সোনার এই যৌবনখানি দান করিব তারে।

এই কথা শুনিয়া কানাই বিষ ঝারিয়া দিল  
ঝেড়ে ঝুড়ে রাধে তখন গৃহবাসে গেল।  
গৃহবাসে যেয়ে রাধে আঁড়ে বিছায় চুল  
কদমতলায় থাইকা কানাই ফিক্কা মারে ফুল।

বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো  
পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো।

বিয়া তো করিব রাধে , বিয়া তো করিব  
তোমার মত সুন্দর রাধে কোথায় গেলে পাব?

আমার মত সুন্দর রাধে যদি পেতে চাও  
গলায় কলসি বেঁধে যমুনাতে যাও।

কোথায় পাব হার কলসি, কোথায় পাব দড়ি?  
তুমি হও যমুনা রাধে, আমি ডুইবা মরি।

[**এখানে ক্লিক করে সরাসরি গানটি শুনুন**](https://soundcloud.com/search?q=jol%20voro%20jol%20voro%20-%20TOPON%20%26%20SHAWON%20of%20SOROLPUR%20band "এখানে ক্লিক করে সরাসরি গানটি শুনুন ")

**[ডাউনলোড করুন এখান থেকে](http://www.mediafire.com/download/68klgb4njqtn8zl/%E2%96%B6+jol+voro+jol+voro+-+TOPON+%26+SHAWON+of+SOROLPUR+band.mp3 "ডাউনলোড করুন এখান থেকে ")**
