# কোথাও যাচ্ছি না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-08-30T09:23:13+00:00
- Updated: 2021-09-01T03:14:42+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be/

---

 

আমাকে বসিয়ে রেখে, আর কোথাও যেতে ইচ্ছে করছে-না, যাচ্ছি-ও-না,  
যেতে পারি, কিন্তু কেন যাব?  
আশ-কথায় পাশ-কথায় চাতুর্যের বাজ ফেলে ঝাঁ ঝাঁ রোদ্দুরে যেতে তো পারি-ই;  
পারি না? পারি তো, যাই-ও;

বাঁকা-নয়ন খাড়া-কানের হাতছানি, ঝিরঝিরে ফিন ফিনে বাতাসে হাসির রোদ ফুটিয়ে;  
মনোময় চোখ রাঙা ভজন-সাধন, ফন্দি ফিকির অমরাবতীর স্বর্গ-ভোগ ফসল-বিলাসী চাঁদের হাট,  
জলে-নদীদের পুনর্জন্মের বাদ বিসম্বাদের বাতাস ফুড়ে;

সোনাবরণ ইচ্ছেগুলো রঙের খেলায় মাতে, উজ্জ্বল জ্যোৎস্নায়, স্বপ্ন বিহারে;  
উত্তাপ-নিরুত্তাপের পিদিম জ্বেলে, এক ঝাঁক টিমটিমে মিঠে আলো ছড়িয়ে;  
অস্থির ছায়ার হিস-হিসে ইতিউতি/উঁকিঝুঁকি চকিতে,  
অতল-স্বপ্নের পাল তোলা নৌকা চড়ে চলে যেতেই পারি, পারি-ই-তো, যাই-ও;

দূর-ভাসা নৌকায় ফিরি, ফের; নাকাল অসুখে;  
গুপ্তচরের মত স্ফটিক ঘাটে-ই (সোনেলা) ফিরি! প্রেমে পড়া শব্দের নোঙর এখানে-ই;  
নিরাপত্তার টোপরে;

ছিঁচকাঁদুনে আহাম্মকেরা কাঁদে, কাঁদুক, ঋতু ভেদে, অবিশ্বাসের রোশনাইতে;  
গামলা গামলা বর্ষণে সেঁধিয়ে গিয়ে, কাঁপন ধরিয়ে;

হা হতোস্মি………… যেতে তো পারি ই, যাব-না, যাচ্ছি-ও-না।

“The more it changes  
The more it is the same things.”

ফরাসি প্রবাদ, স্মৃতি থেকে।

[গান](https://www.youtube.com/watch?v=pkp0wf8OUjY) ও ছবি নেটের।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be/#comments
