# কোথাও যাচ্ছি-না/যাব-ও-না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-09-30T05:16:00+00:00
- Updated: 2020-09-30T08:37:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be/

---

 

(লেখক-সুলভ)উচ্চাশার রোগাক্রান্ততা নেই  
নগরবাসীর মত, নেই মুহুর্মুহু কীমাশ্চর্য কথোপকথনের  
কাব্য-ভাষার ষোল/চৌষট্টি কলার সমর্পিত উপাচার;

দুরন্ত বাসনা নেই, টেবিলে বসে খুঁড়ে নেয়া ক্ষরণ হৃদয়ের  
মুখোমুখি হবো চতুর জিঘাংসায়,  
দুরূহ উপমায় ভর করে পাওয়া-না-পাওয়ার  
কড়ে গণ্ডার হিসেব মিলিয়ে চমক দেখিয়ে টপকে যাব  
তাবৎ বাধা-প্রাচীর;

মধ্য-রাতের শেষে এ-ঘর ও-ঘর হনহনিয়ে  
হুহু হাওয়ার মুখে প’ড়ে,আনন্দ-আতঙ্কে  
মিলন অ-মিলনের সঙ্গতি না খুঁজে  
নির্মোহ মরুভূমির মত ঠায় দাঁড়িয়ে  
ক্রুশবিদ্ধের পূর্ণাঙ্গতা নিয়ে নিঃশ্চুপে ভাববো  
আমি আর কোথাও যাব না/যাচ্ছি না; সোনেলা ছেড়ে।

ছবি নেটের

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93-%e0%a6%af%e0%a6%be%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be/#comments
