# কোটি পতি স্বামী খুঁজে বেড় করার স্কুল ও কলেজ- শুধু মাত্র মেয়েদের জন্য

Author: সোনেলা রোদ্দুর
Published: 2013-11-12
Category: অন্যান্য, একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%96%e0%a7%81%e0%a6%81%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/3.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/3.jpg)

সিদ্ধান্ত পাক্কা । কোটি পতি স্বামী খুঁজে নেয়ার স্কুল ও কলেজ চালু করবো বাংলাদেশে । যেই ভাবা সেই কাজ , স্কুল ও কলেজের জন্য সাইট সিলেকশন সম্পন্ন । আগ্রহী মেয়েরা যোগাযোগ করুনঃ  
*প্রিন্সিপাল লীলাবতী*  
*মোবাইলঃ ০১৯১ ( এরপরে সাইনবোর্ডে আর লেখা নেই )* ।

কোটি পতি স্বামী প্রায় সব মেয়েই চান। পাত্র কোটিপতি , এমন পাত্র প্রায় সব বিবাহযোগ্য মেয়ের পিতামাতা এবং মেয়ের কাছে আকাংখিত । মেয়েরা নিজেই যাতে কোটি পতি স্বামী খুঁজে নিয়ে জীবন সঙ্গী করতে পারেন এই চিন্তা থেকেই এই স্কুল ও কলেজে প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি মেয়েরা এতে খুব উপকৃত হবেন । কিভাবে কোটি পতি স্বামী খুজবেন এবং পটাবেন তা এই স্কুল ও কলেজে শিক্ষা দেয়া হবে।

নেট ব্রাউজ করতে গিয়ে চিনের একটি স্কুলের সন্ধান পেয়ে যাই । যেখানে মেয়েদের শিক্ষা এবং প্রশিক্ষন দেয়া হয় এ বিষয়ে । চিনের দক্ষিন- পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের চেংডু অঞ্চলে এই স্কুলটি অবস্থিত । স্কুলের নাম  ফিমেইল স্কুল । স্কুলের প্রধান সুফেই নামের একজন মহিলা, যিনি নিজেই একজন কোটিপতি স্বামীর স্ত্রী । এই স্কুলের মেয়েদের ধনী ব্যাক্তিদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।

সুফেইর প্রশিক্ষন পদ্ধতিঃ  
১ .  যদি আপনি একজন ধনী ব্যাক্তিকে স্বামী বা প্রেমিক হিসেবে পেতে চান , তাহলে তাঁর শখের বিষয় গুলো জেনে নিন। তিনি নিয়মিত যে সব স্থানে যান তার খোজ নিন । তারপর ভান করুন যে কাকতালীয়ভাবে তাঁর বেড়ানোর জায়গা এবং শখ এর সাথে আপনার হুবহু মিল আছে ।  
২ . প্রথম ডেটিংয়ের সময়ে তাঁর সামনে আপনি বাতির নীচে ৩০-৪৫ ডিগ্রী কোনে বসবেন। এতে আপনার মুখটা অনেক সুন্দর লাগবে।  
৩ . ধনী ব্যক্তির সাথে যখন রেস্তোরাঁয় খাবেন , তখন কোন ভাবেই দামী খাবারের অর্ডার দিবেন না । কোন দামী গিফট তাঁর কাছ থেকে পেতে চাইবেন না ।  
৪ . ধনী ব্যাক্তিরা সব সময় শিক্ষক , চিকিৎসক এবং সরকারী চাকরিজিবিদের পছন্দ করেন।  
৫ . তাঁরা বিমানবালা , সাংবাদিক ও দোকানমালিক মেয়েদের মোটেও পছন্দ করেন না।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/image001_副本4-300x199.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/image001_副本4.jpg)[**  
ধনী স্বামী পাবার স্কুলে ক্লাস নেয়া হচ্ছে**](http://www.womenofchina.cn/html/womenofchina/report/143098-1.htm "ধনী স্বামী পাবার স্কুলে ক্লাস নেয়া হচ্ছে ")  , ( ক্লিক করে লিংক দেখুন )

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/C527X0106H_2012資料照片_N71_copy1-300x208.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/C527X0106H_2012資料照片_N71_copy1.jpg)[**  
পটানোর প্রকাটিকাল ক্লাস করা হচ্ছে**](http://www.wantchinatimes.com/news-subclass-cnt.aspx?id=20120720000026&cid=1103 "পটানোর প্রকাটিকাল ক্লাস করা হচ্ছে ")  , ( ক্লিক করে লিংক দেখুন )

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/11-300x205.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/11.jpg)  
কোর্স করতে আসা মেয়েদের ছবি , সাথে স্কুল প্রধান সুফেই ।

[![](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/2-300x154.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2013/11/2.jpg)  
কোর্স সমাপ্তির পরে সফল মেয়েরা । যাও এখন কোটিপতি খুঁজে নাও স্বামী হিসেবে 🙂

[আরো খবর জানতে এখানে ক্লিক করুন](http://www.chinadaily.com.cn/cndy/2012-07/20/content_15601786.htm "আরো খবর জানতে এখানে ক্লিক করুন ")
